হে খোদা দয়াময় রহমানুর রাহিম,
সৃষ্টিতে রহিয়াছে তোমার করুনা অসীম।
মানুষ বানিয়েও মানবতা দাওনি কেন অন্তরে,
এমন নিঠুর অবনিতে বলো থাকিব কেমন করে।
কিছু কাল থাকিতে আসিয়াছিনু সুন্দর এই ধরাতে,
কেন কি কারণে ওরা শুধুই চাহে যেন তাড়াতে।
কে আপন কে পর কোনটিতার পারিনা বুঝিতে,
যে যেভাবেই পায় সেভাবেই চায় শুধুই লুটিতে।
নিজতরে আপনার মনে সাঁজে জঙ্গলী জানোয়ার,
ঘৃন্ন আচরনে কত তালে চালায় বিধিষ্ট কারবার।
বাঘ শিয়াল হায়না সিংহের ন্যায় হিংস্রো থাবায়,
ক্ষতবিক্ষত হয়েও বেঁচে আছি তোমারই মহিমায়।
কেন কিশের জন্য হেন জগন্য খেলা চলছে ধরায়,
দানব সাজিয়া কতকাল কে থাকতে পারছে এথায়।
আগের জনে দলে বলে কে-কি আদলে গিয়াছে চলিয়া,
আজও তার সবটার প্রমান ইতিহাস রাখিয়াছে তুলিয়া।
Comments
Post a Comment