বসন্তের দোলায় বন্ধিত কেশ মেতেছে পুষ্প মেলায়,
প্রীত মনে জাগরণ তুলে নব আমেজে দক্ষিনা হাওয়ায়,
অলসীত কদম উদ্ধত, নবীন রূপে মাতিছে উন্মত্ত খেলায়,
ফাগুনের আমেজ বাহুবাণ ভেদিয়া বাতায়ন মাতায়,
বসন্ত এসেছে, এসেছে আজি আমারও আঙ্গিনায় ।
প্রকৃতি যাই বলুক, হয় বা রয়ও যদি তিক্ত,
প্রফুল্য মনের প্রষ্ফুটিত আমেজে আজি,
হবো হবোই যে সিক্ত ।
যেই বিদ্যা শিখ তুমি আপনার তরে,
কালাকার হয়ে তাতে দুনিয়ার পরে ।
লাভ যদি শাপ নেও ক্ষমতার জোরে,
নিজ না হইলেও যাবে তা প্রজন্মের ঘারে ।
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ আমার, বাজিতেছে মানবতার ঢাক,
সত্যের পথে সোচ্চার রোধীতে পারিবেনা কেহ জনতার হাক ।
দুর্বার আন্দোলন গড়ে তোল, সরকার দিয়েছে যুদ্ধের ডাক,
দুর্নীতির লালন প্রীতি আতুর ঘরেই নিপাত যাক ।
অন্যায়ের প্রতিবাদ করিলে বাঁচিতে পারিবেনা,
তাই বলে সহিবে অন্যায় প্রতিরোধ করিবেনা ?
মৃত্যু-টায়, যখনই ধরিবে ছাড়িবেনা তোমায়,
ভাবিয়াছনি হইবটা কি তখন যাইবে কোথায় ।
আর একটু ভাবুন একটু চেষ্টা করিয়া দেখুন,
আপনিও কিন্তু আপনার মায়েরে রত্ন ।
হতে পারে আপনার আঁলোতে আঁলোকিত,
রচনা করিতে পারেন শোভনীয় সুন্দর,
সমাজের জন্য উজ্জল অনন্য কোন এক দৃষ্টান্ত ।
হয় যদি ধরণী তরে গর্বভরে পায় মহিমা,
তবেইতো আপনার ’মা’ও তৃপ্ত হবে,
ভাবিয়া নিজেকে রত্নগর্ভা ।
Comments
Post a Comment