ভাগ্যের সংজ্ঞা
আমার ধারনায় ভাগ্যের সংজ্ঞা । এ,জি হাওলাদার ।
প্রিয় বন্ধুগন আমি মানি আপনারা সবাই শুভাকাঙ্খি, হয় আমার না হয় অন্যের তবে আর কারোর না হইলেও নিজেরতো বটেই । কিন্তু আমরা জানিনা যে আমাদের জীবন চলার পাথেয় হিসাবে কোথায় কেমনে কি কোনটা কোথা থেকে কিভাবে কি করছে । তবুও কোন কিছুতে চাহিদার মতে পাইলে বা না পাইলেও ভাগ্যের দোহাই দিয়ে হয় শান্ত থাকি, না হয় নিয়তীর দোষ দিয়ে তৃপ্তি পাইতে চাই ।
আসলে কি সেইটা ঠিক, নাকি নিজেকেই দিতে হবে নিজের পরিনামের ধীক ।
কেননা পাওয়া এবং না পাওয়ার জন্য যদি আমরা ভাগ্যের উপরেই নির্ভর করে থাকি তবে সেখানে জানতে হবে ভাগ্যের কাজটা কি এবং কতখানি । যেহেতু ভাগ্যটা স্বভাবতই অদৃশ্য তাই তার করণীয় কি সেইটা আমরা কেহই জানিনা ।
আমরা জানি প্রভাদে আছে তবে সেইটা মানি আর না-ই মানি সেইটাই সত্যি যে, যাকে না দেখেছি সে খুবই সুন্দরী হইতে পারে কুশ্রী । যার হাতের রান্না না খেয়েছি সে খুবই ভালো বা খুবই বাজে রাধুনী । আবার এইটাও জানি যে, যাকে না দেখেছি নিজ নয়নে তাকে বিশ্বাষ করিনা গুরুর বচনে । এমন সব আরো কত শত নানান কথা ।
তাই যাকে আমরা বাস্তবে দেখিনি শুধু শুনেই বুঝেছি ।অতএব তাকে নিয়া ভুল ভাবনাটা মোটেই ঠিক না ।
যেহেতু আমরা ভাগ্যের বাস্তব রূপ দেখিনাই সেহেতু মনে করতে পারি যে, সে খুবই সুন্দর । কেননা আমরা জানি যে, সে অদৃশ্য হইলেও সর্ব মূখে সর্ব ক্ষেত্রেই বিরাজমান । তাই আমরা তাকে কাজের মাঝে সাদৃশ্য করে আমাদের বুঝের মতন করে যোগ বিয়োগ করে তার সংজ্ঞটা মিলা্েতে পারি । তবে আমি জানিনা আপনারা কি করিবেন কিন্তু আমার ধারনা ও আমার সাথে ঘটে যাওয়া ব্যপারগুল মিলিয়ে যেই উদাহরণ প্রতিয়মান হয় তার প্রমান নিম্ন রূপ ।
যেমনঃ- প্লাস (+) প্লাস= প্রাপ্তি সংখ্যা । প্রমান ১০০০+১০০০=২০০০
আবার প্লাস (-) মাইনাস= ০ । প্রমান ১০০০-১০০০=০
এখানে মনে রাখিতে হবে যে অংকের প্রথম সংখ্যায় কোন প্রমানীক সংকেত না থাকিলে সেই সংখ্যাকে প্লাস (+) ধরা হয় । যেকারণে প্রথম প্রমানের প্রথম ১০০০ সংখ্যার সামনে সাংকেতিক চিহ্ন নাই তাই সে প্লাস (+), দ্বিতীয় +১০০০ সংখ্যার সামনে প্লাস (+) চিহ্ন আছে তাই সে প্রথম সংখ্যার সাথে যোগ হবে, অতএব আছে হাজার, আসছে হাজার= ২০০০ ।
দ্বিতীয় প্রমানটির প্রথম ১০০০ সংখ্যাটির সামনেও কোন প্রমান নাই তাই সে প্লাস (+), পরের -১০০০ সংখ্যার সামনে মাইনাস (-) চিহ্ন আছে তাই সে প্রথম সংখার থেকে বিয়োগ হবে, অতএব আছে হাজার যাবে হাজার= ০ ।
তেমনি ভাগ্যটা কিন্তু অদৃশ্য, তাই এর সামনে কি চিহ্ন আছে তার কোন প্রমান নাই অতএব সে প্লাস (+) হবে, আর কাজটা দৃশ্যমান দ্বিতীয় সংখ্যা, তাই কাজ করলে প্লাস (+) হবে, কাজ না করলে মাইনাস (-) হবে ।
অতএব ভাগ্য (+) কাজ= উন্নতি ।
ভাগ্য (-) বেকার= অবনতি ।
এবার তার যোগফল সাথে সাথে বের হোক আর ৫০ / ১০০ তথা আরো পরে বের হোক উত্তর বা রেজাল্ট ঐ ভাগ্যের সাথে যোগ বিয়োগ করেই প্রকাশিত হবে ।
সেই নিয়ম মেনে আমার ধারনায় ভাগ্যের সংজ্ঞা নিম্নরূপ হবে । আপনারাও যদি মনে করে এইটাই ঠিক তবে মানতে পারেন । বেকারত্ব ছেড়ে কর্ম ধরেন আপনার ভাগ্য তার থেকে আপনাকে সবটাই দেওয়ার অপেক্ষাতেই রহিয়াছে ।
এ,জি হাওলাদার ।
Comments
Post a Comment