চাইলেই কি সবকিছু পাওয়া যায় ?
আবার প্রয়োজন থাকিলেই কি
সব কিছু চাইতে পারে সবজনায় ?
তেমনি
“স্বাধীনতা” কথাটি শব্দগতভাবে ছোট হইলেও
কঠিন থেকে কঠিনতর একটি বারতা ।
চাহিয়াছে কে কবে কার প্রভাবে কিভাবে
প্রতিয়মান হয়েছে বাংলাতে সেই কথা ।
উক্তিতে ভক্তি মিলে কর্মে মিলে ফল,
দম্ভে দক্ষতা বাড়ে অলসতায় রসাতল ।
“স্বাধীনতা” অষ্টবর্ণ মিলে পষ্ট একটি কথা,
কিমতির কারণেই সে রহে বিভুতি মাখা ।
চাইলেই তায় পাওয়া যায়না, না-করিতে পণ,
ভাবের গভীরে তারে করিতে হয় লালন ।
চেতনা জাগানো উদীপ্ত মনের ক্ষিপ্ত জন,
তিতিক্ষা জাগরণে পারে করিতে অর্জন ।
উক্তিতে ভক্তি মিলে কর্মে মিলে ফল,
দম্ভে দক্ষতা বাড়ে অলসতায় রসাতল ।
দম্ভে দক্ষতা বাড়ে অলসতায় রসাতল ।
উক্তিতে ভক্তি মিলে কর্মে মিলে ফল,
দম্ভে দক্ষতা বাড়ে অলসতায় রসাতল ।
দম্ভে দক্ষতা বাড়ে অলসতায় রসাতল ।
Comments
Post a Comment